Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ মনিরুল, সন্ধান চায় পরিবার

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৫:০৯ পিএম
যশোরে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ মনিরুল, সন্ধান চায় পরিবার

ছবি: ধ্রুব নিউজ

যশোরে চিকিৎসা নিতে গিয়ে মনিরুল ইসলাম মনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর যশোর শহরের ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ মনিরুল ইসলাম যশোরের চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শারীরিক চিকিৎসার জন্য তিনি যশোর শহরে যান। তার কথাবার্তায় কিছুটা অস্পষ্টতা রয়েছে। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল পাঞ্জাবি, লুঙ্গি এবং মাথায় টুপি। জুম্মার নামাজের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১২-৩৯৯১১৮ নম্বরে অথবা তার নিজ গ্রামের ঠিকানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ ব্যক্তির পরিচয়:

·         নাম: মনিরুল ইসলাম (মনু মিয়া)

·         পিতার নাম: মৃত আব্দুল মালেক

·         গ্রাম: কাদবিলা, থানা: চৌগাছা, জেলা: যশোর

·         যোগাযোগ: ০১৭১২-৩৯৯১১৮

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)