Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর রিকন্ডিশন মোটরসাইকেল অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৫৭ পিএম
যশোর রিকন্ডিশন মোটরসাইকেল অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ছবি: ধ্রুব নিউজ

যশোর রিকন্ডিশন মোটরসাইকেল অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বিমান অফিস মসজিদের সামনে মা মোটরসের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে যশোর মোটরসাইকেল ও ভেসপা হাটের আব্দুর রহমান সভাপতি এবং যশোর মোটরসাইকেল বাজারের এস এম মারুফ করিম সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন মা মোটরসের এস কে মিলন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেসার্স তামিম মোটরসের আব্দুল হান্নান খান ও যশোর মোটরসাইকেল বাজারের জাহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন— সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন (ভাই ভাই মোটরস), সহ-সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন (বিসমিল্লাহ মোটরস), অর্থবিষয়ক সম্পাদক সোহেল রানা (বাইক সেন্টার) ও পিয়াস (পিয়াস মোটরস), প্রচার সম্পাদক জসীম উদ্দীন (মা মোটরস) এবং ভ্রমণবিষয়ক সম্পাদক লিটন (বিসমিল্লাহ মোটরস)।

শিক্ষা বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন (মায়ের দোয়া অটো) ও নজরুল ইসলাম (মেসার্স চাড়াভিটা অটো গ্যালারি), ধর্মবিষয়ক সম্পাদক মনির হোসেন (এইচ এম মোটরস), যুববিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রবিন (আনহা মোটরস), আইনবিষয়ক সম্পাদক রাজু আহমেদ (স্বপ্ন ছোঁয়া বাইক হাউজ) ও ইকবাল হোসেন (নিউ সততা মোটরস), ক্রীড়াবিষয়ক সম্পাদক নিপুন আকুঞ্জি (আকুঞ্জি মোটরস) এবং দপ্তর সম্পাদক পদে সাজ্জাদ হোসেন রাহুল (নাভারণ মোটরস) দায়িত্ব পেয়েছেন।

সভায় হারুন অর রশিদ, বিল্লাল, এনামুল, মিন্টু, আলমগীর হোসেন ও শওকত আলীসহ জেলার বিভিন্ন উপজেলার মোটরসাইকেল ব্যবসায়ী, মালিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, মোটরসাইকেল ব্যবসায়ীদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে নতুন কমিটি সংগঠিতভাবে কাজ করবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)