Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রেসক্লাব যশোর নির্বাচনে ২৭টি মনোনয়নপত্র বিক্রি

❒ কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক পদে লিটন ও তহীদ মনির প্রতিদ্বন্দ্বী নেই

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৬ পিএম
প্রেসক্লাব যশোর নির্বাচনে ২৭টি মনোনয়নপত্র বিক্রি

প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে রয়েছেন। এই দুই পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনের জন্য ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদে ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, সাইফুল ইসলাম সজল ও সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ, সরোয়ার হোসেন, এম আইউব ও ফিরোজ গাজী, এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন ও দফতর সম্পাদক পদে তহীদ মনি মনোনয়নপত্র নিয়েছেন। এই দুটি পদে অন্য কেউ মনোনয়ন নেননি। ফলে কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দফতর সম্পাদক পদে তহীদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

এছাড়া সদস্যের ৬টি পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। যারা মনোনয়নপত্র নিয়েছেন তারা হলেন—শেখ আব্দুল্লাহ হোসাইন, তৌহিদ জামান, শহিদ জয়, মীর মঈন হোসেন মুসা, রফিকুল ইসলাম, এস এম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, জুয়েল মৃধা, সফিক সাইয়িদ, মুর্শিদুল আজিম হিরু এবং গালিব হাসান পিল্টু।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল বলেছেন, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি হয়। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে। পরদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)