Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় গ্রাম্য চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৯ পিএম
বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় গ্রাম্য চিকিৎসকের মৃত্যু

ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়ার ক্রীড়াপ্রেমী ও গ্রাম্য চিকিৎসক প্রতাপ পাল (৫২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার দুপুরে ছাতিয়ানতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি দরাজহাট গ্রামে ফেরার পথে দরাজহাট গ্রামের সেলিম হাসানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নার্সিং পড়ুয়া মেয়ে প্রেমা পাল ছুটিতে বাড়িতে এসেছিলেন। তাকে যশোরের উদ্দেশ্যে গাড়িতে তুলে দেওয়ার জন্যই প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তিনি। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ৩-৪ মিনিটের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ও বাঘারপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘদিন ধরে ছাতিয়ানতলায় ক্রীড়া অঙ্গনের একজন নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত এই ক্রীড়াপ্রেমীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)