Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এক যুগ পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষকদের "নো প্রমোশন, নো ওয়ার্ক" কর্মসূচি পালন

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর,২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর,২০২৫, ০৯:০০ পিএম
এক যুগ পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষকদের "নো প্রমোশন, নো ওয়ার্ক" কর্মসূচি পালন

এক যুগ পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষকদের "নো প্রমোশন, নো ওয়ার্ক" কর্মসূচি পালন ছবি: ধ্রুব নিউজ

আজ রোববার সরকারি মাইকেল মধুসূদন কলেজে "বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ "নো প্রমোশন, নো ওয়ার্ক" (No Promotion, No Work) কর্মসূচি পালন করেছে। পদোন্নতি জটিলতার কারণে সংগঠনটির এম এম কলেজ ইউনিট এই কর্মসূচি পালন করে।

শিক্ষকরা নেতারা জানিয়েছেন দীর্ঘ ১২ বছরেও পদোন্নতি না হওয়ায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির এমএম কলেজ ইউনিট ভাস্কর্য চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেছে।

অবস্থান কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ের পদোন্নতি গত ১৭ মাস ধরে বন্ধ রয়েছে। সর্বশেষ পদোন্নতির জন্য ২০১১ সালের ৪ জুন বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেই বৈঠকের পরও কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি। আত্তীকৃত শিক্ষকদের মামলার অজুহাতে পদোন্নতি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। তারা বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পদোন্নতিযোগ্য। উল্লেখিত ব্যাচের সকল কর্মকর্তা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে "বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ" বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারি কার্যক্রম আটকে গেছে। ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন ২৫০০ শিক্ষক । পদোন্নতি বঞ্চিত যোগ্য শিক্ষকদের অনতিবিলম্বে পদোন্নতি দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন প্রভাষক মো. মেহেদী হাসান, প্রভাষক আসমাউলহুসনা, প্রভাষক স্বাতী সরকার, প্রভাষক মো. গোলাম সরোয়ার প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)