Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, গ্রামজুড়ে শোক

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ০২:৩৯ পিএম
ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, গ্রামজুড়ে শোক

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ অবশেষে নিজ জেলা সাতক্ষীরায় পৌঁছেছে। আজ রোববার (৭ জুন) বেলা ১১টার দিকে তাদের মরদেহ সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর ও আশাশুনির কাটাকাটি গ্রামের নিজ নিজ বাড়িতে এসে পৌঁছায়। মরদেহ গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। দুই পরিবারসহ পুরো গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহতদের মধ্যে শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর পূর্বপাড়া গ্রামে এবং নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার কাঁদাকাঠি গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে মাত্র ৩ মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ও নাহিদুল। কিন্তু গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়ে তারা নিহত হন। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ঘটনার প্রায় এক মাস পর তাদের মরদেহ দেশে আনা সম্ভব হলো।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক খালেদুর রহমান জানান, মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে নিহত শফিকুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা ও ৫০ হাজার টাকার দুটি চেক প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এদিকে দুই প্রবাসীর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর শেষবারের মতো তাদের একনজর দেখতে ভিড় জমান আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় শত শত মানুষ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)