Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ০৮:৫৪ পিএম
এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ ছবি:

এফসিপিএস ($FCPS$) প্রশিক্ষণ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল, মানসম্মত ও কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ইন্টার্ন চিকিৎসকদের জন্য ন্যায্য ভাতা প্রদানের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক অংশ নিয়ে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।
রবিবার (৭ জুন) সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার বিভিন্ন ইউনিটের প্রায় ২০০ থেকে ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন, যশোর জেলা শাখার সভাপতি ডা. মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা. মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন।
নেতৃবৃন্দ বলেন, চিকিৎসা শিক্ষার উচ্চতর পর্যায়ে এফসিপিএস প্রশিক্ষণ দেশের স্বাস্থ্যখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক অধ্যাদেশের মাধ্যমে প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও জটিল ও অকার্যকর করে তোলার চেষ্টা করা হচ্ছে, যা ভবিষ্যৎ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। চিকিৎসকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের স্বার্থে এ অধ্যাদেশ অবিলম্বে বাতিল করে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ কাঠামো প্রণয়ন করতে হবে। চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে উল্লেখ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ইন্টার্ন চিকিৎসকরা আরও বলেন, দেশের হাসপাতালগুলোতে প্রতিদিন দীর্ঘ সময় দায়িত্ব পালন করলেও তারা পর্যাপ্ত ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অপ্রতুল ভাতায় জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই ইন্টার্ন চিকিৎসকদের জন্য দ্রুত ন্যায্য ও সম্মানজনক ভাতা নির্ধারণের দাবি জানান তারা।
বিক্ষোভকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন নয়; বরং দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের স্বার্থে তাদের এ আন্দোলন।
এদিকে কর্মসূচি চলাকালে হাসপাতাল প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। আন্দোলনরত চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে ভবিষ্যৎ কর্মসূচির ঘোষণা দেন

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)