Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চট্টগ্রামে বোনের বিয়ের অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ১০:৪৪ পিএম
চট্টগ্রামে বোনের বিয়ের অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ২ ছাত্রলীগ নেতা ছবি: সংগৃহীত


চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠানের মঞ্চে বসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীতে। শনিবার  রাত ১০টার দিকে আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক  আব্দুল আজিজ( ২৬) এবং ছাত্রলীগের সদস্য মহম্মদ রায়হান( ২৩)।

গ্রেপ্তারের বিষয়ে পুলিশ জানায়, শুক্রবার পশ্চিম গোমদনডী আলা মিয়া ট্যান্ডল বাড়িতে কনের মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেয় হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল আজিজ এবং সদস্য মহম্মদ রায়হান। তার একটি ভিডিও ফুটেজ আপলোড দেওয়া হয় ফেসবুকে। সেইসূত্র ধরে বিয়ের দিন আরাকান সড়কের একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্যকে জুলাই আন্দোলনে হামলার দায়ের হওয়া মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)