বেনাপোল প্রতিনিধি
শতশত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। ছবি: ধ্রুব নিউজ
শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার শার্শা উপজেলা কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে হয়রানি করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং সব ধরনের হয়রানি বন্ধের জোর দাবি জানান। একইসাথে মানববন্ধন থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।