Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের আটকের দাবি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ১২:৫৩ পিএম
বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের আটকের দাবি

প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্যবসায়ী সোহাগ হোসেন। ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোলে বাড়িতে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত আটক এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সোহাগ হোসেন। আজ রোববার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ব্যবসায়ী সোহাগ হোসেন জানান, গত ৫ জুন রাত ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পর ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তার ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে। আল্লাহর অশেষ রহমতে তিনি সে যাত্রায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ব্যবসায়ী সোহাগ হোসেন অভিযোগ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি আবু সাঈদ নামের এক ব্যক্তির কাছে ব্যবসায়ের প্রায় ৪৯ লাখ টাকা পান। ওই টাকা ফেরত না দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সাঈদসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২-১৩ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এই ঘটনার পর থেকে তিনি ও তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। পুনরায় হামলার আশঙ্কায় তারা ঘরের বাইরে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। এ অবস্থায় তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকলকে অবিলম্বে আটকের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সোহাগ হোসেনের সাথে আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ও আইয়ুব হোসেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)