কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
ঝিনাইদহ পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ মে রবিবার প্যারেডের সালাম গ্রহণ ও যানবাহন শাখা পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল। মাস্টার প্যারেড শেষে ঝিনাইদহ পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার তাদের উল্লিখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ দেন। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ সেবা প্রদানের আহবান জানান।
এ সময় এপ্রিল মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদেরকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, মাহফুজ হোসেন মো. সায়েম ইউসুফ, মো. আখতারুজ্জামান ,সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল,জনাব মো. সোহানুর রহমান, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার এবং সকল থানার অফিসার ইনচার্জ,ডিআইও-১,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ।
ধ্রুব/এস.আই