Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৮ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, মা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ১১:২৬ এ এম
যশোরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, মা আশঙ্কাজনক

যশোর শহরের আরবপুর মৎস্য ভবনের সামনে এক সড়ক দুর্ঘটনায় তাহিয়া নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার মা তন্বী খাতুন (২৮) গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে পালবাড়ী-চাঁচড়া সড়কের আরবপুর মৎস্য ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তাহিয়া মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের শিরালী মদনপুর গ্রামের রায়হান হোসেনের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৫টার দিকে মা তন্বী খাতুন ও মেয়ে তাহিয়া রিকশাযোগে মনিরামপুরের অভিমুখে যাচ্ছিলেন। তারা আরবপুর মৎস্য ভবনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের রিকশাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু তাহিয়া মারা যায় এবং তার মা তন্বী খাতুন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত তন্বী খাতুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)