Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় জামায়াতের নির্বাচনী জনসভা: ‘জনগণ আর দুঃশাসনের রাজনীতি চায় না’

মোহাম্মদ হানজালা, শার্শা থেকে মোহাম্মদ হানজালা, শার্শা থেকে
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৩৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৪৬ পিএম
শার্শায় জামায়াতের নির্বাচনী জনসভা: ‘জনগণ আর দুঃশাসনের রাজনীতি চায় না’

শার্শা, যশোর: বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ আর দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দুঃশাসনের রাজনীতি দেখতে চায় না। মানুষ এখন আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নের বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যশোর-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই জনসভায় মাওলানা আজীজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং ন্যায়বিচারকে পদদলিত করা হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালিত হবে কুরআন ও সুন্নাহর আলোকে। সেখানে থাকবে ন্যায়বিচার, পূর্ণ জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে এই জনপদে আর কোনো বৈষম্য থাকবে না। আমরা যুব সমাজের কর্মসংস্থান, কৃষকের পণ্যের ন্যায্যমূল্য, আলেম-ওলামার মর্যাদা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৈয়বুর রহমান জাহাঙ্গীর, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মুহাম্মদ রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদ্দৌলা ও প্রবাসী মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বারোপোতা এলাকা এক উৎসবমুখর ও প্রাণবন্ত জনপদে পরিণত হয়। বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং দেশের কল্যাণে সৎ যোগ্য প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)