Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর-৪ আসনে আলেম-ওলামা ও ইমাম নেতৃবৃন্দের সাথে ‘দাঁড়িপাল্লা’ প্রার্থীর মতবিনিময়

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগর (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:০০ পিএম
যশোর-৪ আসনে আলেম-ওলামা ও ইমাম নেতৃবৃন্দের সাথে ‘দাঁড়িপাল্লা’ প্রার্থীর মতবিনিময়

অভয়নগরে বৃহস্পতিবার গোলাম রসুলের সাথে স্থানীয় আলেম-ওলামা ও ইমামদের মতবিনিময় ছবি: ধ্রুব নিউজ

যশোর: যশোরের অভয়নগরে যশোর-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের সাথে স্থানীয় আলেম-ওলামা ও ইমাম নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নওয়াপাড়া বাজারস্থ আনিস ট্রেড ভ্যালিতে অভয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, আমি যদি নির্বাচিত হই, তবে আলেম-ওলামাদের সর্বোচ্চ সম্মানের স্থানে রাখবো। তাদের প্রতি কোনো প্রকার অবিচার হতে দেওয়া হবে না। আপনারা জাতির পথপ্রদর্শক ও দিকপাল। আপনাদের সাথে পরামর্শ করেই কওমী মাদ্রাসার উন্নয়নে এবং আলেমদের অধিকার ও সরকারি সুযোগ-সুবিধার সমবণ্টন নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপস্থিত কওমী আলেম ও ইমামগণ তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে, অধ্যাপক গোলাম রসুল নির্বাচিত হলে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

হাফেজ সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নেতা মাওলানা আব্দুল মান্নান এবং বাংলাদেশ খেলাফাত মজলিসের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ।

এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এনসিপি’র অভয়নগর উপজেলা সভাপতি শাহাজান কবির, মাওলানা তৈয়েবুর রহমান, হাফেজ মাওলানা আবু দাউদ, মুফতি আবু মুসা, হাফেজ মাওলানা আশেক এলাহী, হাফেজ মাওলানা সোলায়মান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জাকারিয়া হুসাইন, মুফতী রফিকুল ইসলাম হুসাইনী এবং মুফতী হেলাল‌উদ্দীন প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)