Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নির্বাচনী প্রচারণায় বাধার প্রতিবাদে যশোর শহরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:০৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:০৮ পিএম
নির্বাচনী প্রচারণায় বাধার প্রতিবাদে যশোর শহরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতের মহিলা কর্মীরা ছবি: ধ্রুব নিউজ

নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর বাধার সৃষ্টির প্রতিবাদে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারীরা। বৃহস্পতিবার বিকেলে জামায়াতের ওয়ার্ড মহিলা বিভাগের উদ্যোগে এই মিছিল হয়।

সমাবেশে বক্তারা বলেন, যেখানেই গণতান্ত্রিক অধিকার আদায়ে বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে আমাদের আদর্শ প্রতিহিংসার রাজনীতি নয়। আমরা অশালীন আচরণের জবাব দেব ধৈর্য ও সুশৃঙ্খল আচরণের মাধ্যমে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা সকল ভয়ভীতি উপেক্ষা করে সাহসিকতার সাথে ভোটকেন্দ্রে যাব এবং বিজয়ী হয়েই ঘরে ফিরব।’

সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হুসাইন, নারী বিভাগের জেলা সহকারী সেক্রেটারি খাদিজাতুল কুবরা, শহর শাখার সহকারী সেক্রেটারি মানসুরা আক্তার ইতি, এনসিপি জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক সালমা আক্তার আশা, নারী নেত্রী রওশনারা খাতুন ও মঞ্জুয়ারা খাতুন প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি শহরের রেলগেট ডালমিল এলাকা থেকে শুরু হয়। এরপর রায়পাড়া ও মুজিব সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)