Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগ নেতা বললেন, ‘আমাদের একটা ছাতা দরকার’

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:২০ এ এম
রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগ নেতা বললেন, ‘আমাদের একটা ছাতা দরকার’

সুনন্দন দাস রতন ছবি: সংগৃহীত


গোদাগাড়ী,রাজশাহী: সুনন্দন দাস কাস্টমসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।লোকে রতন নামেই চেনে।  তিনি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক। গোদাগাড়ীর প্রেমতলী গ্রামে তাঁর বাড়ি।চাকরিজীবনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। তিনি এবার রাজশাহীর গোদাগাড়ীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন। তিনি  রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের পক্ষে ধানের শীষে ভোট চাইছেন।

প্রচারণায় গিয়ে মানুষকে বলছেন, ‘আমাদের একটা ছাতা দরকার।’ ইতিমধ্যে তাঁর প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার সাব্বির রহমান নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মী ৫৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন, যাতে ওই নেতাকে ভোট চাইতে দেখা যায়।

এ বিষয়ে যোগাযোগ করলে সুনন্দন দাস সাংবাদিকদের জানান, ভিডিওটি গোদাগাড়ীর মোহনপুর ইউনিয়নে প্রচারণার সময়। তিন-চার দিন আগে প্রচারণার সময় কেউ ভিডিওটি করেছিলেন। নিয়মিতই ধানের শীষের প্রচারণা করছেন কি না জানতে চাইলে তিনি স্বীকার করেন যে,  মাঝে মাঝেই যখন সুযোগ হয় তখন যাচ্ছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনজন ব্যক্তিকে সুনন্দন দাস বলছেন, ‘এবারকার নির্বাচনটা দলমত–নির্বিশেষে আমাদের ধানের শীষেই, শরীফ সাহেবকে দিতে হবে। সে জন্যই আমরা গোটা গোদাগাড়ী উপজেলায় আদিবাসী সম্প্রদায়ের ভেতরে যোগাযোগ করছি। আমাদের একটা ছাতা দরকার। এবার শরীফ সাহেবকেই যেন সবাই ভোট দেয়।’

বিষয়টি অন্যদেরও জানিয়ে দেওয়ার নির্দেশনা দেন তিনি। আওয়ামী লীগের ওই নেতা বলেন, ‘সবাইকে বলে দেবেন, সবাই ভোট দেবে। শরীফ সাহেব জিতলে আমাদের একটা আশ্রয়ের দরকার। আমাদের তো এখন ছাতার দরকার। আপনারা সবাইকে বলে দেবেন পাড়ায় পাড়ায়।’

বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর নজরে আসার পর তিনি দলে পদ পেয়েছিলেন। ফারুক চৌধুরী তাঁকে শ্রীশ্রী গৌরাঙ্গ দেব ট্রাস্টি বোর্ডের সদস্যও করেন। ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে পরাজিত হন।

নানা অভিযোগে গত বছরের ৮ ফেব্রুয়ারি সুনন্দন দাসকে খেতুরী ধামের ওই ট্রাস্টি বোর্ড থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের জুন মাসে জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারকে এই আওয়ামী লীগ নেতার প্রাইভেট কারে চোর একটি সিসি ক্যামেরার  ফুটেজও সামনে এসেছিল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)