Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় জামায়াত কর্মীদের ওপর বিএনপির অতর্কিত হামলা: নারীদের হেনস্তা মোটরসাইকেল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি,২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি,২০২৬, ০২:৩২ পিএম
ঝিকরগাছায় জামায়াত কর্মীদের ওপর বিএনপির অতর্কিত হামলা: নারীদের হেনস্তা মোটরসাইকেল ভাঙচুর

গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ উঠেছে ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় ৩ জন আহত হয়েছেন এবং কর্মীদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা ১২টার দিকে শ্রীচন্দ্রপুর গ্রামে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণসংযোগে বের হন। প্রচার চলাকালীন স্থানীয় বিএনপি নামধারী একদল নেতাকর্মী তাদের পথরোধ করে এবং প্রচারণায় বাধা প্রদান করে। এসময় নারী কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তা করার চেষ্টা চালায় হামলাকারীরা।

নারী কর্মীদের অবরুদ্ধ ও হেনস্তার খবর পেয়ে যুব জামায়াত ও শিবিরের ৮-১০ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছান। তারা আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বিএনপি কর্মীরা উত্তেজিত হয়ে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এসময় মুস্তাকিম হাসান নামে এক কর্মী ঘটনার ছবি তোলার চেষ্টা করলে হামলাকারীরা তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ভুক্তভোগীদের অভিযোগ, একপর্যায়ে ১২-১৫ জনের একটি সংঘবদ্ধ দল জামায়াত কর্মীদের ওপর অতর্কিত ও একতরফা হামলা চালায়। হামলায় আহত হন শিবির কর্মী মুস্তাকিম, বায়জিদ এবং যুব জামায়াত কর্মী জহিরুল ইসলাম। আহতরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

আহত মুস্তাকিম হাসান জানান, হামলাকারীরা কেবল মারধরই করেনি, বরং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনও ভাঙচুর করেছে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

এই বর্বরোচিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে উপজেলা জামায়াত। ঘটনার সুষ্ঠু বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বিকেল ৪টায় ঝিকরগাছা বাজারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)