Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সংবিধান ও রাষ্ট্র সংস্কারে ‘হ্যাঁ ভোট’ই ঐতিহাসিক সিদ্ধান্ত: রায়পুরে অধ্যাপক গোলাম রসুল

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৩ জানুয়ারি,২০২৬, ০৭:০৪ পিএম
সংবিধান ও রাষ্ট্র সংস্কারে ‘হ্যাঁ ভোট’ই ঐতিহাসিক সিদ্ধান্ত: রায়পুরে অধ্যাপক গোলাম রসুল

বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্র কাঠামো সংস্কারে ‘হ্যাঁ ভোট’-এর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, ‘হ্যাঁ ভোট’ জয়যুক্ত হলে আগামীতে এ দেশে আর কোনোদিন ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঘটবে না।

শনিবার যশোরের বাঘারপাড়া উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের রায়পুর স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় অধ্যাপক গোলাম রসুল বলেন, "একটি উদ্দেশ্যপ্রণোদিত মহল পরিকল্পিতভাবে ‘হ্যাঁ ভোট’কে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে, কারণ তারা চায় না জনগণের ভোটে রাষ্ট্র সংস্কারের পথ সুগম হোক। তারা পুনরায় দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলেই ‘হ্যাঁ ভোট’-বিরোধী অপপ্রচার চালাচ্ছে। এসব ষড়যন্ত্র থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে হলে সচেতনভাবে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে অবস্থান নিতে হবে।"

তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির রাজনীতির অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি এম এম আতিকুজ্জামান বলেন, রাষ্ট্র সংস্কারের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ‘হ্যাঁ ভোট’-এর বিজয়ের মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব।

জনসভায় অঞ্চল পরিচালক মাওলানা আব্দুস সাত্তার এবং নির্বাচন পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা একযোগে দাবি করেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং ‘হ্যাঁ ভোট’-এর বিজয়ই পারে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।

জনসভায় জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)