Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১০ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মুসাব্বির হত্যার প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি,২০২৬, ০২:১৮ পিএম
মুসাব্বির হত্যার প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মুসাব্বির হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল ছবি: ধ্রুব নিউজ

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

আজ দুপুরে যশোর শহরের ব্যস্ততম মনিহার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে এবং খুনিদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমির ফয়সাল, সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আজিজুর রহমান মুসাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন থামবে না।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)