বাঁকড়া ও চৌগাছা প্রতিনিধি
চৌগাছায় রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম রসুল এমপি ছবি: ধ্রুব নিউজ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পৃথক দুটি বিশাল রুকন সম্মেলনে তৃণমূল রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত এই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
শনিবার ঝিকরগাছা উপজেলার আল হেলাল ট্রাস্টে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯টি ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল এমপি।
ঘোষিত প্রার্থীরা হলেন , গঙ্গানন্দপুর: কবির বিন সামাদ, শিমুলিয়া: আইয়ুব হোসেন, গদখালী: নজরুল ইসলাম খাঁন, পানিসারা: মিজানুর রহমান, ঝিকরগাছা: আঃ আলীম, নাভারণ: জিয়াউল হক, হাজিরবাগ: শফিকুর রহমান, শংকরপুর: নিছার উদ্দিন, বাঁকড়া: হাবিব কাইসার।
দলটির পক্ষ থেকে জানানো হয়, কৌশলগত কারণে মাগুরা ও নির্বাসখোলা ইউনিয়নের প্রার্থীর নাম স্থগিত করা হয়েছে।
একইভাবে চৌগাছা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসূল এমপি ১০টি ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন, ফুলসারা: মো: জাহিদ হোসেন, পাশাপোল: মাওলানা শাহ আলম, ধুলিয়ানী: রোকন উদ্দিন, চৌগাছা: মাওলানা রুহুল কুদ্দুস, জগদীশপুর: মাওলানা আব্দুর রহমান, পাতিবিলা: মাওলানা নুরুল ইসলাম, হাকিমপুর: হাফেজ আমিন উদ্দিন, স্বরুপদাহ: মাওলানা গিয়াস উদ্দিন, নারায়নপুর: তুহিনুর রহমান, সুখপুকুরিয়া: আব্দুল আলিম, চৌগাছায় ৩ নং সিংহঝুলী ইউনিয়নের প্রার্থীর নামও কৌশলগত কারণে স্থগিত রাখা হয়েছে।
উভয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসূল বলেন, "জনগণের সেবা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যোগ্য, সৎ ও আমানতদার নেতৃত্বকে বাছাই করা হয়েছে। আমরা আশাবাদী, জনগণ ব্যালটের মাধ্যমে এই প্রার্থীদের বিজয়ী করে ইনসাফ কায়েমে সহযোগিতা করবেন।
প্রার্থী ঘোষণার পর থেকেই দুই উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে। সম্মেলনে জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।