বাঁকড়া প্রতিনিধি
জামির হোসেন ছবি: সংগৃগীত
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামির হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় এবং কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় জেলা বিএনপি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে মো. জামির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তবে তার দাখিলকৃত জবাব দলের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। ফলে বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ তার প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিগত আন্দোলন সংগ্রামে তার অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে স্থগিতাদেশ পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট নেতার পরবর্তী পদক্ষেপ ও আচরণ ইতিবাচক হলে বিষয়টি সম্মানজনক নিষ্পত্তির সুযোগ রয়েছে।