যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বেনাপোল শিশু একাডেমি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মো. হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে শাহাদাতের তামান্না নিয়ে দ্বীন প্রতিষ্ঠার মজবুত সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে।
তিনি কর্মীদের নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, অনেকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের জন্য ঐক্যবদ্ধ হয়। কিন্তু জামায়াতে ইসলামীর কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে এই সব অপকর্ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে।
মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ব্যক্তিগত ও সাংগঠনিক গুণাবলি অর্জন করতে হবে। ইউনিট ও ওয়ার্ড পর্যায়কে শক্তিশালী করার মাধ্যমেই একটি আদর্শ সংগঠন মজবুত হয়। এছাড়া তিনি সংগঠনের ঘোষিত কর্মসূচি এবং বাইতুলমাল কার্যক্রম যথাযথভাবে পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বেনাপোল পৌর জামায়াতের সভাপতি মাওলানা মো. রিয়াছাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনটি সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি আলহাজ নুরুল হক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, মাওলানা মোহাম্মদ ইলিয়াস, শাহাদাত হোসেন প্রমুখ।
উক্ত সম্মেলনে বেনাপোল পৌর এলাকার বিভিন্ন ইউনিটের সভাপতি, সেক্রেটারি উপস্থিত ছিলেন।