Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১০ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাদক মামলায় ১ জনের আড়াই বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৭:৫৫ পিএম
মাদক মামলায় ১ জনের আড়াই বছর কারাদণ্ড

মাদক মামলায় সাজাপ্রাপ্ত মামুন হোসেন। ছবি: সংগৃহীত

মাদক মামলায়  ঝিকরগাছার ছুটিপুরের মাদক ব্যবসায়ী মামুন হোসেনকে আড়াই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।  রোববার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মামুন হোসেন ছুটিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২ জুলাই বিকেলে শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের তৎকালীন এসআই খাইরুল আলম সংবাদ পান পাকশিয়া আইডিয়াল কলেজের সামনের রাস্তার উপর জনগণ এক ব্যক্তিকে ফেনসিডিলসহ আটক করে রেখেছে।  তিনি ঘটনাস্থলে পৌঁছে মামুন হোসেনকে হেফাজতে নেন এবং পকেট থেকে দুই বোতল ও প্রাইভেটকার  তল্লাশি করে আরও দুই বোতল ফেনসিডিল  উদ্ধার করেন। এ ঘটনায় এসআই খাইরুল আলম বাদী হয়ে আটক মামুন হোসেনসহ তিনজনকে আসামি করে শার্শা থানায় মামলা করেন। মামলা তদন্ত শেষে ওই বছরের  ৩১ জুলাই ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এস আই বাবুল আক্তার।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মামুন হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে আড়াই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ মামলার অপর আসামি গঙ্গানন্দপুরের নিশান ও ইমরান  হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মামুন হোসেন কারাগারে আটক আছে।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)