Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিয়ের প্রলোভনে মাদরাসা ছাত্রীর শ্লীলতাহানি, হিন্দু যুবক সৌরভ কারাগারে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৩:১৬ পিএম
বিয়ের প্রলোভনে মাদরাসা ছাত্রীর শ্লীলতাহানি, হিন্দু যুবক সৌরভ কারাগারে

বিয়ের প্রলোভনে মাদরাসা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক হিন্দু যুবক সৌরভ কুমার নিতাই। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার একটি গ্রামে এক মাদরাসা ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার এক নক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক সৌরভ কুমার নিতাইকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। পর্নোগ্রাফি ও ধর্ষণের মামলায় বর্তমানে সে জেলহাজতে রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার নারায়ণপুর গ্রামের ছিদাম হালদারের ছেলে সৌরভ কুমার নিতাই পেশায় একজন ডেকোরেটর মিস্ত্রি। সে প্রায় ৮ মাস আগে সুকৌশলে ওই ছাত্রীর ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে সে। এরপর প্রেমের অভিনয় শুরু করে। এক পর্যায়ে সহজ-সরল মেয়েটির সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলে।

গত জানুয়ারি মাসে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রথমবার শারীরিক সম্পর্ক করে সৌরভ। ওই সময়ই লম্পট যুবক অত্যন্ত সুকৌশলে মোবাইলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের নগ্ন ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে রাখে, যা ভিকটিম শুরুতে বুঝতে পারেনি।

পরবর্তীতে নিজের আসল রূপ ধারণ করে সৌরভ। ধারণকৃত ওই আপত্তিকর ভিডিও ভিকটিমের মোবাইলে পাঠিয়ে সে দাবি করতে থাকে যে, কথা না শুনলে বা শারীরিক সম্পর্কে রাজি না হলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। লোকলজ্জার ভয়ে মেয়েটি সবকিছু গোপন করে রাখে।  

এরপর গত ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে সৌরভ ওই ছাত্রীর বাড়িতে যায়। পুনরায় ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে তাকে বাড়ির পেছনে একটি নির্জন মেহগনি বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। চলে যাওয়ার সময় সে হুমকি দিয়ে যায় যে, ভবিষ্যতে তার দাবি মানা না হলে এই গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে মানসিক ও পাশবিক নির্যাতনের শিকার হয়ে ভিকটিম অবশেষে বিষয়টি তার পরিবারকে জানায়। বিষয়টি শোনার পর গত সোমবার (৪ মে) ভিকটিমের মা কোটচাঁদপুর থানায় হাজির হয়ে সৌরভের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন।

মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে কোটচাঁদপুর থানা পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে সৌরভকে আটক করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং জব্দকৃত মোবাইলে ধারণকৃত আপত্তিকর ভিডিওর সত্যতা যাচাইয়ে ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)