Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১০ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নতুনকুঁড়ি স্পোর্টস// জেলা পর্বের খেলা শেষে পুরস্কৃত হলেন বিজয়ীরা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৭:০৩ পিএম
আপডেট : রবিবার, ১০ মে,২০২৬, ০৮:০৫ পিএম
নতুনকুঁড়ি স্পোর্টস// জেলা পর্বের খেলা শেষে পুরস্কৃত হলেন বিজয়ীরা

রোববার সমাপনী দিনে প্রতিযোগিতার সকল ইভেন্টের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। ছবি: ধ্রুব নিউজ

নতুনকুঁড়ি স্পোর্টস যশোর জেলা পর্বের খেলা সম্পন্ন হয়েছে। রোববার সমাপনী দিনে প্রতিযোগিতার সকল ইভেন্টের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক আবুল বাশার সাইফুদ্দৌলা প্রমুখ।

ক্রিকেট, ফুটবল, কাবাডি, এ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট এই আর্টটি ইভেন্টের খেলা নিয়ে গেল ২ মে থেকে আনুষ্ঠানিক ভাবে প্রথম বারের মতো নতুন কুঁিড় স্পোর্টসের যাত্রা শুরু হয়। এর মধ্যে কাবাডি ( বালক)  অভয়নগর চ্যাম্পিয়ন ও ঝিকরগাছা রানারআপ, কাবাডি (বালিকা)  যশোর পৌরসভা চ্যাম্পিয়ন ও  ঝিকরগাছা রানারআপ, ক্রিকেট ( বালক) যশোর পৌরসভা চ্যাম্পিয়ন ও  মনিরামপুর রানারআপ, ক্রিকেট (বালিকা) শার্শা চ্যাম্পিয়ন ও সদর উপজেলা রানারআপ, ফুটবল (বালক) বাঘারপাড়া চ্যাম্পিয়ন ও চৌগাছা রানারআপ এবং ফুটবল (বালিকা) কেশবপুর চ্যাম্পিয়ন এবং শার্শা উপজেলা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

১০০ মিটার দৌড়ে (বালক) তাহমিদ প্রথম, ঈমন দ্বিতীয় ও ইমরান হোসেন তৃতীয় স্থান অর্জন করে। একই বিভাগের ২০০ মিটার দৌড়ে তাহমিদ প্রথম, ঈমন দ্বিতীয় ও আব্দুর রহমান তৃতীয় স্থান অর্জন করে। বালক দীর্ঘ লাফে হযরত আলী প্রথম, ইসমাইল দ্বিতীয় এবং জিহাদ হাসান তৃতীয় স্থান অর্জন করে। বালিকা ১০০ মিটার দৌড়ে রহিমা প্রথম, বাবলী দ্বিতীয় ও তাসবি তৃতীয় স্থান অর্জন করে। একই বিভাগের ২০০ মিটার দৌড়ে সানজিদা প্রথম, উম্মে জান্নাতুল দ্বিতীয় এবং মোমে তৃতীয় স্থান অর্জন করে। বালিকা দীর্ঘ লাফে মুক্তা মন্ডল প্রথম, শাহীনুর দ্বিতীয় এবং জান্নাতুল তৃতীয় স্থান অর্জন করে।

দাবা (বালক) মুনতাসির প্রথম, আসাব মুস্তাফিজ দ্বিতীয় ও শাওন মাহমুদ তৃতীয় এবং বালক বিভাগে দিঘী অধিকারী প্রথম, তাসনিম ওয়াসফিয়া দ্বিতীয় এবং রাফা জারিন খান তৃতীয় স্থান অর্জন করে। মার্শাল আর্ট (বালক +৪৫ কেজি) সাদমান সাকিব প্রথম, সাদিকুল ইসলাম সাদ দ্বিতীয়ও সাদিক হোসেন তৃতীয় স্থান অর্জন করে। একই বিভাগে (বালক Ñ৪৫ কেজি) সুজয় মন্ডল প্রথম, সালেহীন হাসান দ্বিতীয় এবং রোহিত ইসলাম তৃতীয় স্থান অর্জন করে। উশু (বালক + ৪৫) সৈয়দ আবুল বাশার প্রথম সীমান্ত হালদার দ্বিতীয় এবং (বালক -৪৫ কেজি) তাফসির রহমান প্রথম, সৈয়দ কামরান হাসান দ্বিতীয় স্থান অর্জন করে। তায়কোয়ানডো (বালক+৪৫ কেজি) ইফাদ কবির রাদ প্রথম, সোহানুর রহমান দ্বিতীয় এবং অরিক ইনকিয়াদ তৃতীয় স্থান অর্জন করে। (বালক- ৪৫ কেজি) রাতুল দাস প্রথম  আবির হোসেন দ্বিতীয় এবং সীমান্ত বিশ্বাস তৃতীয় অর্জন করে। জুডো (বালক+৪৫ কেজি) রকিবুল ইসলাম প্রথম ও ফাইজুল্লাহ তামিম দ্বিতীয়, (বালকÑ ৪৫ কেজি) রাগিব হাসান আবিদ প্রথম এবং তাওহীদ ইসলাম তাজিম দ্বিতীয় স্থান অর্জন করে। মার্শাল আর্ট (বালিকা + ৪৫ কেজি) কারাতে লাবিবা খাতুন প্রথম, রিসা আজহার দ্বিতীয় এবং তাসনিম সামিহা তৃতীয় আরিফা স্থান অর্জন করে।  একই (বালিকা - ৪৫ কেজি) আরিজা প্রথম, ইসমাম জামাম দ্বিতীয় এবং সাথী সেন তৃতীয় স্থান অর্জন করে। উশু (বালিকা+৪৫ কেজি) ওষমি বর্মন প্রথম এবং নুসাইবা গালিব দ্বিতীয় স্থান অর্জন করে। উশু (বালিকা- ৪৫ কেজি) মেহেকদীপ আনহা প্রথম, সেহেরীস নুসরাত দ্বিতীয় স্থান অর্জন করে। ব্যাডমিন্টন (বালক) একক শেখ সজিব আহমেদ প্রথম এবং ঐশর্য রায় দ্বিতীয় স্থান অর্জন করে। ব্যাডমিন্টন (বালক) দ্বৈতে সজল ও শিশির প্রথম এবং আব্দুল্লাহ আল সাইফ প্রথম ও তাজয়দ দ্বিতীয় স্থান অর্জন করে। ব্যাডমিন্টন (বালিকা) একক দিঘী অধিকারী প্রথম এবং মুনিয়া আক্তার তৃতীয় স্থান অর্জন করে। ব্যাডমিন্টন (বালিকা) দ্বৈতে দিঘী অধিকারী ও স্বর্নালী সাহা প্রথম এবং মনিয়া আক্তার ও আয়শা খাতুন দ্বিতীয় স্থান অর্জন করে। বালক বিভাগে ৫০ মিটার মুক্ত সাঁতার প্রতিযোগিতায় সাব্বির খান প্রথম, সাকিব মাহতাব দ্বিতীয় এবং মাসুম বিল্লাহ তৃতীয় স্থান অর্জন করে। বালিকা বিভাগে ৫০ মিটার মুক্ত সাঁতার প্রতিযোগিতায় ফাহরিয়া জারিন প্রথম, আনিসা আজাদ দ্বিতীয় এবং নুর এ আশা আয়াত তৃতীয় স্থান অর্জন করে। বালক বিভাগে ৫০ মিটার বুক সাঁতার প্রতিযোগিতায় মাসুম বিল্লাহ প্রথম, ছাব্বির খান দ্বিতীয় এবং আসমত উল্লাহ আল গালিব তৃতীয় স্থান অর্জন করে। বালিক বিভাগে ৫০ মিটার বুক সাঁতার প্রতিযোগিতায় নুজহাত জাহান প্রথম, তাসমিম সুলতানা দ্বিতীয় এবং মাইমুনা তৃতীয় স্থান অর্জন করে। বালক বিভাগে ৫০ মিটার চিত সাঁতার প্রতিযোগিতায় রিয়াদ হোসেন প্রথম, মাহমুদ হাসান দ্বিতীয় এবং আলমগীর হোসেন তৃতীয় স্থান অর্জন করে। বালিক বিভাগে ৫০ মিটার চিত সাঁতার প্রতিযোগিতায় প্রিয়ন্তী হালদার প্রথম, ফাহরিয়া জারিন দ্বিতীয় এবং মনিষা বিশ্বাস তৃতীয় স্থান অর্জন করে। উল্লেখ্য যশোর পৌরসভাসহ আটটি উপজেলা নিয়ে এই মোট নয়টি দল প্রতিযোগিতয় অংশ নেয়। বালক এবং বালিকা মিলে ১ হাজার ৪৫ জন অংশ নেয়।

 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)