Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উপশহর ইউনিয়ন জামায়াতের ৩ নম্বর সারথী ওয়ার্ডে সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ১০:৩৭ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ১১:০৫ পিএম
উপশহর ইউনিয়ন জামায়াতের ৩ নম্বর সারথী ওয়ার্ডে সাধারণ সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনাব নূর-ই আলী নূর মামুন ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের উপশহর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপশহর ইউনিয়ন ৩ নম্বর সারথী ওয়ার্ডের উদ্যোগে এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় স্থানীয় ওয়ার্ড অফিসের সামনে এই সভার আয়োজন করা হয়। ৩ নম্বর ওয়ার্ড উপশহর সারথী ইউনিটের সভাপতি জনাব মো. শাহ-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী যশোর পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব নুর-ই-আলী নূর মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ইসলামী সমাজ বিনির্মাণ এবং একটি সুশাসিত ও মানবিক পৌরসভা গঠনে তৃণমূল সংগঠনের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর তাগিদ দেন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির জনাব মাওলানা ইসমাইল হোসেন এবং ৫ নম্বর উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা তৌহিদুর রহমান। বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী একটি সামাজিক ও নীতিভিত্তিক সংগঠন হিসেবে সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে সংগঠনের প্রতিটি সদস্যকে নিজ নিজ জায়গা থেকে ঈমানী ও নৈতিক দায়িত্ববোধ নিয়ে মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

​সভায় বক্তারা স্থানীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার জোর তাগিদ দেন। একই সাথে এলাকার সাধারণ মানুষের সার্বিক সহায়তায় আত্মনিয়োগ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। উক্ত সাধারণ সভায় উপশহর ইউনিয়ন ও সারথী ওয়ার্ড জামায়াতের বিভিন্ন স্তরের স্থানীয় দায়িত্বশীল, নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)