Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে ঘাতক বাস প্রাণ কাড়ল পুলিশ সদস্যের

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ১০:২৬ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ১০:২৮ পিএম
পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে ঘাতক বাস প্রাণ কাড়ল পুলিশ সদস্যের

নিহত হিটলার বিশ্বাস (পূর্বের ছবি) ছবি: সংগৃহীত

দুর্গাপূজার ছুটিতে প্রিয়জনদের কাছে বাড়ি ফেরা আর হলো না পুলিশ সদস্য হিটলার বিশ্বাসের (৩৫)। পথেই ঘাতক বাসের নির্মম শিকারে পরিণত হয়ে চিরতরে থেমে গেল তার পথচলা।

​শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

​নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের সন্তান। তিনি ঢাকা জেলার দোহার থানাধীন শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

​পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জে নিজ বাড়িতে যাচ্ছিলেন হিটলার বিশ্বাস। পথিমধ্যে বাবলাতলা এলাকা অতিক্রম করার সময় ‘সার্বিক পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, "সার্বিক পরিবহনের একটি বাসের ধাক্কায় আমাদের এক সহকর্মী নিহত হয়েছেন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক বাসটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)