নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে যশোর নগরীর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় যশোরের আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী আনিসুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক তারেক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং নগর বিএনপির শহর সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ কায়সার ইস্তি, নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ শিশিরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মীসভায় তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় নেতারা সংগঠনের কার্যক্রম গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মীসভাটি সঞ্চালনা করেন ৬ নম্বর আঞ্চলিক কমিটির সভাপতি সিহাব সাহারিয়ার।