Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

এম জামান এম জামান
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৬:৫৭ পিএম
মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে নতুন শিক্ষাবর্ষের শুরুতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়| ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে নতুন শিক্ষাবর্ষের শুরুতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলাবোধ সৃষ্টি, ভালো ফলাফল অর্জন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের আরও সচেতন করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কলেজ কর্তৃপক্ষের উদ্যোগকে প্রাণবন্ত করে তোলে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

কলেজ সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ১৭২ জন ছাত্রী ভর্তি হয়েছে। তাদের অভিভাবকদের নিয়ে আয়োজিত এ সমাবেশে ১৭০ জন উপস্থিত ছিলেন। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা ও সার্বিক অগ্রগতি নিশ্চিত করার এ উদ্যোগ নেওয়া হয়।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পাঠ প্রস্তুতি, বাড়িতে পড়াশোনার সময় নির্ধারণ, কলেজের নিয়মকানুন মেনে চলা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীরা কলেজে নিয়মিত উপস্থিত হচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না এবং বাড়িতে তাদের পড়াশোনার পরিবেশ কেমন—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে অভিভাবকেরা শিক্ষকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। শিক্ষার্থীদের পড়াশোনার সমস্যা, সম্ভাবনা ও ভালো ফলাফল অর্জনের উপায় নিয়ে মতবিনিময় হয়। অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুন্দর ও সুশৃঙ্খল করতে শিক্ষক ও পরিবারের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস, সহকারী অধ্যাপক সালমা পারভীন, সহকারী অধ্যাপক কুশল কুমার চক্রবর্তী, শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস, শিক্ষক শাহনিমা আক্তার, শিক্ষক জান্নাতুল ফেরদৌস, শিক্ষক ময়না খাতুন, শিক্ষক মোস্তফা কামাল, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষক এম. এম. মনিরুজ্জামান ও শিক্ষক মনিরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশটি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আবু সাঈদ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)