Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৯:১৭ পিএম
প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের অনিয়ম-দুর্নীতি কমাতে কুপন পদ্ধতির চিন্তা করছে সরকার। প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে, আর তা দিয়ে স্থানীয় পর্যায়ের তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে পছন্দ অনুযায়ী খাবার কিনবে শিশুরা, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এর জন্য সক্ষমতা অনুযায়ী স্থানীয় ব্যবসায়ীদের তালিকাভুক্ত করা হবে। কোনো শিক্ষার্থী যদি তালিকাভুক্ত দোকানে বা ব্যবসায়ীর কাছে পছন্দ অনুযায়ী খাবার না পায়, তখন কিনবে না। কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থাকবে। এই পরিকল্পনা এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে। আরও আলোচনার পর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের বই নিয়েও কথা বলেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, পাঁচস্তরে বইয়ের মান যাচাই করা হচ্ছে। কেউ কাগজের মান খারাপ দিলেই সেই বই বাতিল করা হচ্ছে। এখন পর্যন্ত ৩০ লাখ বই কেটে বিনষ্ট করা হয়েছে। তারপরেও অনেকেই খারাপ মানের বই দেওয়ার চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত বই শিক্ষার্থীর হাতে দেয়া হলেও মান খারাপ পেলে ওই প্রিন্টার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)