Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ইয়াবা ও চুরির দায়ে নারীসহ দুজনের ভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:৫৭ পিএম
যশোরে ইয়াবা ও চুরির দায়ে নারীসহ দুজনের ভিন্ন মেয়াদে কারাদণ্ড

চুরির অভিযোগে এক নারী ও মাদক রাখার দায়ে এক যুবককে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন যশোরের একদিনের বিচারিক আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল পৃথক দুটি রায়ে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর ব্যাগ থেকে টাকা চুরি হয়। এ চুরির অভিযোগে হাসপাতালে থাকা লোকজন এক নারী ও দালালি করার অভিযোগে দুই পুরুষকে আটক করে হাসপাতাল পুলিশ বক্সে সোপর্দ করেন।

আটককৃতরা হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেপাড়া গ্রামের হাসু মিয়ার স্ত্রী শিল্পী খাতুন, যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে আবিদ হাসান এবং শহরতলীর ঘোপ সেন্ট্রাল রোডের সাত্তার ব্যাপারীর ছেলে মারুফ হোসেন।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার পোদ্দার তাদের হেফাজতে নেন এবং বিকেলে মামলার প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করেন। শুনানিকালে আসামি শিল্পী খাতুন নিজের দোষ স্বীকার করায় বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামি আবিদ হাসান ও মারুফ হোসেনকে খালাস দেওয়া হয়।

এদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) রকি মন্ডল মঙ্গলবার সকাল ৬টার দিকে শহরের ধোপাখোলা নিমতলা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে ২ পিস ইয়াবাসহ তৌহিদুল ইসলাম (তাহিদুল) নামে এক যুবককে আটক করেন। তিনি সদর উপজেলার নতুনহাট বড় মেঘলা গ্রামের শফিয়ার মোড়লের ছেলে এবং বর্তমানে পুলেরহাট এলাকার আসমত আলীর বাড়ির ভাড়াটিয়া।

এ ঘটনায় করা মামলার প্রতিবেদনসহ পুলিশ দুপুরে তাকে আদালতে সোপর্দ করে। শুনানিকালে আসামি অপরাধ স্বীকার করায় বিচারক তাকে ২ মাসের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)