Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্ত্রীকে নির্যাতনের দায়ে স্বামীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০৭ পিএম
স্ত্রীকে নির্যাতনের দায়ে স্বামীর কারাদণ্ড

যশোরের ঝিকরগাছায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের মামলায় স্বামী মিন্টুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ মার্চ ঝিকরগাছার কাশিপুর গ্রামের সুইটি খাতুনের সঙ্গে মনিরামপুরের ইত্যা গ্রামের মিন্টুর বিয়ে হয়। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই আসামি মিন্টু স্ত্রীর কাছে বিভিন্ন সময় যৌতুক দাবি করে আসছিলেন। মিন্টু বিদেশে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে প্রথমে দুই লাখ টাকা নেওয়ার পর পুনরায় আরও পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেন।

দাবিকৃত যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রী সুইটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। একপর্যায়ে ২০২৫ সালের ১৪ অক্টোবর দুই কন্যাসন্তানসহ স্ত্রী সুইটিকে বাড়ি থেকে বের করে দেন মিন্টু। পরবর্তীকালে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ন্যায়বিচারের আশায় সুইটি খাতুন আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)