Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিষিদ্ধ  ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:৫৫ পিএম
নিষিদ্ধ  ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন আটক

নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক বিপ্লব হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের গোলাম নবীর ছেলে।

যশোর কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার ঘোষ জানান, গত ৩১ জুলাই রাতে শহরতলীর রামনগর পিকনিক কর্নারের সামনে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে বিপ্লব হোসেনের নাম উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে দৌলতদিহি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

মঙ্গলবার আটক বিপ্লব হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)