Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দুর্গাপূজা ঘিরে যশোরে পুলিশের আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৯:০০ পিএম
দুর্গাপূজা ঘিরে যশোরে পুলিশের আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোরে জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। এ সময় যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা (ওসি) উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে। এ জন্য পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে পুলিশ প্রশাসনকে অবহিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও তাঁদের বিভিন্ন বিষয় ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যশোরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। এ জন্য প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

জেলা পুলিশ জানিয়েছে, শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দুর্গাপূজা উপলক্ষে জেলা জুড়ে প্রয়োজনীয় সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)