Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাইকপট্টির নিউ নূর হোটেলের মালিককে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৮:৩৬ পিএম
মাইকপট্টির নিউ নূর হোটেলের মালিককে ১ লাখ টাকা জরিমানা

যশোর শহরের মাইকপট্টির ‘নিউ নূর হোটেল অ্যান্ড রেস্তোরাঁ’য় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে নিরাপদ খাদ্য আদালত। সোমবার পরিচালিত এই আদালতের নেতৃত্ব দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম।

নিরাপদ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমান জানান, আদালতের একটি অভিযানিক দল দুপুরে শহরের মাইকপট্টির নিউ নূর হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও কর্মীদের স্বাস্থ্য সনদ ছিল না। একই সাথে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে রেস্তোরাঁর মালিক শামিম উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)