কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
খুলনা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় বক্তব্য রাখেন। ছবি: ধ্রুব নিউজ
খুলনা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি জেলা পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করেন।
আজ সোমবার (৩ আগস্ট) ঝিনাইদহে দিনব্যাপী এসব কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন ও বিতরণ করেন খুলনা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। ছবি : ধ্রুব নিউজ
জেলা পুলিশ ঝিনাইদহ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় খুলনা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় তিনি সকলের মাঝে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত কাজের স্পৃহা বাড়ানোর জোর তাগিদ দেন। অত্যন্ত ব্যস্ততা ও কাজের চাপের মধ্যেও ডিআইজির এই উপস্থিতি পুলিশ অফিসার ও ফোর্সের মাঝে এক নতুন কর্মোদ্দীপনার সৃষ্টি করেছে।
এর আগে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব চারাগাছ বিতরণ করেন। চারাগাছ বিতরণকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে তিনি বলেন, "প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে, এখন আমাদের উচিত প্রকৃতিকে বাঁচানো। আর প্রকৃতি বাঁচানোর প্রধান ও কার্যকর উপায় হলো বেশি বেশি গাছ লাগানো।"
দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান।
অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মোসফেকুর রহমান, ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ এবং ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।