Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রেন্টু চাকলাদার ও হাজী সুমনসহ ১৩৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৮:১৯ পিএম
রেন্টু চাকলাদার ও হাজী সুমনসহ ১৩৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

আটক ছয় জনকে আদালতে আনা হয়। ছবি: ধ্রুব নিউজ

নাশকতার পরিকল্পনার অভিযোগে যশোরে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও হাজী সুমনসহ ১৩৩ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— শেখ তানভীর ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমন, ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, রাকিবুল রহমান ওরফে বড় বাবু, আল আমিন এবং সম্রাট হোসেন।

একই রাতে অপর একটি মামলায় বর্তমান ইউপি সদস্য মঈনুর রহমান এবং সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আকরাম হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৩১ জুলাই রাতে যশোর সদর উপজেলার রাজারহাট পিকনিক কর্নারের কাছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে সরকার বিরোধী মিছিল এবং নাশকতার উদ্দেশ্যে অবস্থান নেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান। পরে খোঁজখবর নিয়ে কোতোয়ালি থানার এসআই ফজলুল হক বাদী হয়ে রোববার থানায় ১৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক কাউন্সিলর হাজি সুমন, যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে দাতাল বাবু, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু, যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান লাইফ, দলেননগরের স্থানীয় বাসিন্দা হবিবর রহমান, উপশহরের সাবেক ইউপি চেয়ারম্যান এহসানুল হক লিটু, উপশহরের বাসিন্দা মুনসুর আলী, স্থানীয় বাসিন্দা চিমা, নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রাজু, চুরামনকাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মুন্না, ঝুমঝুমপুরের বাসিন্দা জাভেদ, বালিয়াডাঙ্গার বাসিন্দা রবিউল ইসলাম, সুলতানপুরের বাসিন্দা শেখ সোহরাব হোসেন, ধর্মতলার বাসিন্দা বাবু পালোয়ান, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম রেজা, লেবুতলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, কাজীপাড়ার বাসিন্দা আব্দুল্লাহ, নওদাগ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম, বাহাদুরপুরের বাসিন্দা কামরুজ্জামান, স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম, কাশিমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, ইউপি সদস্য ইব্রাহিম, জিরাট গ্রামের বাসিন্দা ইউসুফ, ঘোষপাড়ার বাসিন্দা টুটুল, মামড়াখোলার বাসিন্দা নুর-এ-আলম পলাশ, স্থানীয় বাসিন্দা মীর আইয়ুব আলী, কচুয়ার বাসিন্দা মুক্ত খান, খোলাডাঙার বাসিন্দা টিটো গাজী, হুলিহট্ট গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন, খোলাডাঙার বাসিন্দা শিশু শাকিল, স্থানীয় বাসিন্দা অন্তর, হ্যাচারীপাড়ার বাসিন্দা ছোট বাবু, সুজলপুরের বাসিন্দা গোপাল, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম লাবু, পুরাতন কসবার বাসিন্দা কামাল হোসেন পর্বত, স্থানীয় বাসিন্দা মনি, জোলা আমদাবাদের বাসিন্দা শরিফুল, স্থানীয় বাসিন্দা সোহান, স্থানীয় বাসিন্দা বাবলু, স্থানীয় বাসিন্দা ওয়াসেল, স্থানীয় বাসিন্দা রবি, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর, স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ, স্থানীয় বাসিন্দা সুজন, স্থানীয় বাসিন্দা পট্টি, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম সুজন, স্থানীয় বাসিন্দা শাওন, স্থানীয় বাসিন্দা সবুজ, স্থানীয় বাসিন্দা আরিফ, স্থানীয় বাসিন্দা আহাদুল, স্থানীয় বাসিন্দা ডাবলু, কাজীপাড়ার বাসিন্দা মিলন, ষষ্ঠীতলার বাসিন্দা আনোয়ার হোসেন বাবু, বেজপাড়ার বাসিন্দা সাগর, স্থানীয় বাসিন্দা হৃদয়, স্থানীয় বাসিন্দা সুজন, স্থানীয় বাসিন্দা নিপু, স্থানীয় বাসিন্দা আকাশ, স্থানীয় বাসিন্দা রনি, খড়কির বাসিন্দা আক্তারুজ্জামান ডিকু, স্থানীয় বাসিন্দা জিসান, কসবা দিঘীর বাসিন্দা গোলাম, কারবালার বাসিন্দা হাফেজ, বকচরের বাসিন্দা আলিফ, বকচর চৌধুরীপাড়ার বাসিন্দা সুলতান মাহমুদ পরান, স্থানীয় বাসিন্দা আলিফ, নীলগঞ্জ রোডের বাসিন্দা ইব্রাহিম, বকচরের বাসিন্দা জুয়েল, একই এলাকার বাসিন্দা মাসুদ রানা, গুলগুল্লামোড়ের বাসিন্দা সেলিম, ঘোপ বউবাজারের বাসিন্দা তামিম, ঘোপ বেলতলার বাসিন্দা হাসেম আলী, একই এলাকার বাসিন্দা সোহাগ, স্থানীয় বাসিন্দা রাব্বী, ঘোপ কবরস্থান এলাকার বাসিন্দা পিয়াস, পাওয়ার হাউসপাড়ার বাসিন্দা লিখন, পুরাতন কসবার বাসিন্দা মইনুদ্দিন মিঠু, পুরাতন কসবার বাসিন্দা আরিফ, স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম, কাঠালতলার বাসিন্দা টাক টুটুল, পোলতাডাঙার বাসিন্দা বিপ্লব বকশী, খালধার রোডের বাসিন্দা জাহিদ হাসান টুটুল, বারান্দীপাড়ার বাসিন্দা কামাল হোসেন, কাজীপাড়ার বাসিন্দা জাহিদ হোসেন, স্থানীয় বাসিন্দা ইকরামুল, আন্দুলপোতার বাসিন্দা ওহেদুল ইসলাম, স্থানীয় বাসিন্দা ইমদাদুল সরদার, দলেননগরের বাসিন্দা রোকন হোসেন, স্থানীয় বাসিন্দা সরোয়ার হোসেন, জোলা আমদাবাদের বাসিন্দা রবি, স্থানীয় বাসিন্দা জামির, স্থানীয় বাসিন্দা ডাবলু, তেঘরিয়ার বাসিন্দা জিয়াউর, সিরাজসিংহার সাবেক ইউপি সদস্য ইকবাল, ডহরসিংহার বাসিন্দা শাহাজান, স্থানীয় বাসিন্দা বাচ্চু, স্থানীয় বাসিন্দা তাজমুল, কাজীপুরের বাসিন্দা মসলেম, সিরাজসিংহার ইউপি সদস্য মেহেদী হাসান, রামনগরের বাসিন্দা হাসানুর রহমান হাসু, স্থানীয় বাসিন্দা মুকুল, স্থানীয় বাসিন্দা টিপু, স্থানীয় বাসিন্দা টুটুল, কামালপুরের বাসিন্দা নজরুল ইসলাম, রামনগরের সাবেক ইউপি সদস্য রফিক, গোপালপুরের বাসিন্দা জাজিদুল রহমান পিন্টু, উপশহরের বাসিন্দা ইমরান হোসেন, রূপদিয়ার বাসিন্দা টুটুল, রামগড় বিহারী কলোনির বাসিন্দা ইমন, স্থানীয় বাসিন্দা সাগর, স্থানীয় বাসিন্দা রমজান, মোল্লাপাড়ার বাসিন্দা রাকিব, নরেন্দ্রপুর দফাদারপাড়ার বাসিন্দা আলমগীর হোসেন ভুট্ট, শ্রপদ্দী পূর্বপাড়ার বাসিন্দা হৃদয়, নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়ার বাসিন্দা সবুজ, চাউলিয়ার বাসিন্দা মোর্তজা, জিরাট রেলগেটের বাসিন্দা ইউসুফ, চাউলিয়ার বাসিন্দা জাহিদ, ডুমদিয়া খালপাড়ার বাসিন্দা আবু তালেব, একই গ্রামের বাসিন্দা ইমরান হোসেন, নীলগঞ্জ তাতীপাড়ার বাসিন্দা রিপন, হেলাঞ্চীর বাসিন্দা আব্দুল আলীম, স্থানীয় বাসিন্দা মুরাদ উদ্দীন, স্থানীয় বাসিন্দা দীপংকর কুমার, গোবিন্দপুরের বাসিন্দা হাসিবুর রহমান, বাঘারপাড়ার পান্তাপাড়ার বাসিন্দা জিএম, রায়পুরের বাসিন্দা শেখ লিয়ন এবং সদর উপজেলার ডহরসিংহার বাসিন্দা মিজান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)