Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে র‍্যাবের আলাদা অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৩:০৬ পিএম
যশোরে র‍্যাবের আলাদা অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ৩

ছবি: ধ্রুব নিউজ

যশোরে আলাদা অভিযান চালিয়ে এক হাজার ৪৩ পিস উনক্যারেক্স ও স্কাফ সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃতরা হলেন—যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে বশির উদ্দিন ও একই এলাকার সানাউল্লাহর ছেলে মিনহাজ এবং শার্শার চ্যাংরালী বাউন্ডারি পাড়ার হোসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম অভিযানে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে ২৩ বোতল উনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপ রয়েছে।

অপর অভিযানে চ্যাংরালী বাউন্ডারি পাড়া থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে র‍্যাব। পরে তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। দুটি অভিযান মিলিয়ে মোট এক হাজার ৪৩ বোতল নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ উপায়ে ভারতীয় নিষিদ্ধ এই সিরাপগুলো এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)