মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মো. শাহরিয়ার রাফিদ ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কৃতি শিক্ষার্থী মো. শাহরিয়ার রাফিদ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছে। সে মহেশপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে।
রাফিদের এই অভাবনীয় সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী আনন্দিত। তার এই সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম এবং নিয়মিত অধ্যবসায়ের বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তার শিক্ষকরা।
শাহরিয়ার রাফিদ ইসলামী ব্যাংকের যশোর শাখার কর্মকর্তা মো: আব্দুল হামিদ এবং গৃহিণী সোনিয়া আফরোজের সন্তান। সন্তানের এমন সাফল্যে গর্বিত বাবা-মা তার ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সে বড় হয়ে মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছে।
তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা রাফিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং তার এই কৃতিত্ব বিদ্যালয়ের জন্য এক বড় অর্জন বলে মন্তব্য করেছেন।