Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে নাশকতার মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুন্না বিশ্বাস আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৮:৪৯ পিএম
যশোরে নাশকতার মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুন্না বিশ্বাস আটক

মুন্না বিশ্বাস ছবি: ধ্রুব নিউজ

 যশোরে নাশকতার পরিকল্পনার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বসুন্দিয়া ইউনিয়ন শাখার সদস্য মুন্না বিশ্বাসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। মুন্না বিশ্বাস সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের নুর আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেলে তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালান।

হামলাকারীরা কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারিকুল ইসলাম ও অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করেন। সেই সঙ্গে ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিল ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মুন্না বিশ্বাসকে আটক করা হয়।

শনিবার বিকেলে আটক মুন্না বিশ্বাসকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)