Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হাকিমপুর এজেন্ট আউটলেটে গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ১১:৪৩ পিএম
হাকিমপুর এজেন্ট আউটলেটে গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চৌগাছা শাখার এভিপি ও শাখা প্রধান ড. মো. মেসবাহ উদ্দীন ছবি: ধ্রুব নিউজ

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চৌগাছা শাখার অধীন হাকিমপুর এজেন্ট আউটলেটে ‘গ্রাহক সেবা মাস-২০২৬’ পালন করা হয়েছে। আজ রোববার এই উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও গ্রাহক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকিং সেবার মান উন্নয়ন এবং শরীয়াহভিত্তিক আর্থিক সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চৌগাছা শাখার এভিপি ও শাখা প্রধান ড. মো. মেসবাহ উদ্দীন। তিনি বলেন, ইসলামী ব্যাংক সর্বদা সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও কল্যাণমুখী ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর। ‘গ্রাহক সেবা মাস’-এর মাধ্যমে ব্যাংকের সাথে গ্রাহকদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চৌগাছা শাখার অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ ও নুরুল ইসলাম। তারা ব্যাংকের বিভিন্ন সেবামূলক উদ্যোগ ও সহজ শর্তে বিনিয়োগ সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন।

হাকিমপুর এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন, বিশিষ্ট ব্যক্তিত্ব মাস্টার আ. সবুর, মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রাহক।

বক্তারা আউটলেটের বর্তমান সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সেবার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান। পরিশেষে, গ্রাহকদের সব ধরনের ব্যাংকিং সহযোগিতার আশ্বাস প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)