Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভারতে পাচারকালে রূপা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৬:৩৩ পিএম
ভারতে পাচারকালে রূপা উদ্ধার, আটক ১

৩১ লাখ ৩২ হাজার ৩৫০ টাকা মূল্যের রূপাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: ধ্রুব নিউজ

যশোরে ৩১ লাখ ৩২ হাজার ৩৫০ টাকা মূল্যের রূপাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের আমজাদ আলী খানের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের নিমতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর বহন করা স্কুলব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫টি রূপার ছড় ও বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রূপার ওজন ৭ কেজি ৯৩০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৩২ হাজার ৩৫০ টাকা। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি উদ্ধার হওয়া রূপা চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) নায়েক খন্দকার বাদল বাদী হয়ে আটক রবিউল ইসলামের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। বিকেলে কোতোয়ালি থানা পুলিশ রবিউল ইসলামকে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে উদ্ধারকৃত রূপা আইনি প্রক্রিয়া শেষে জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)