Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে দুটি জীবিত তক্ষকসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ১০:২০ পিএম
যশোরে দুটি জীবিত তক্ষকসহ যুবক আটক

যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রাম থেকে দুটি জীবিত তক্ষকসহ সোহেল পারভেজ নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক সোহেল পারভেজ ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

র‌্যাব জানায়, বন্যপ্রাণী পাচারের গোপন খবরে বড় ভেকুটিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় সোহেল পারভেজকে আটক করে তাঁর কাছ থেকে দুটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত তক্ষক দুটি যশোর বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক সোহেলের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)