Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর শহরের বড় বাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৮:২৬ পিএম
যশোর শহরের বড় বাজারের সিদ্ধেশ্বরী কালী  মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি

যশোর বড় বাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির ছবি: ফাইল

যশোর শহরের বড় বাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে। চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুরোহিত উত্তম কুমার লাহড়ী জানান, মন্দিরটি দোতলা। নিচতলায় প্রতিমা রাখা আছে। সেখানে পূর্ণার্থীরা আসেন। প্রতিমার সামনের স্থানে ছোট একটি দানবাক্স রাখা ছিল। এছাড়া নিচতলায় দুটি পিলারের গায়ে বড় দুটি দানবাক্স রাখা ছিল। বছরে একবার ওই ৩টি দানবাক্স খোলা হয়। বছরে ওই বাক্সগুলো থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।

তিনি জানান, শনিবার রাতে মন্দিরের দরজা বন্ধ ছিল। মন্দিরের একটি ঘরে আমরা ঘুমিয়ে ছিলাম।  রোববার সকালে ঘুম থেকে উঠে মন্দিরের ভেতর এসে দেখতে পান ৩টি দানবাক্স নেই। পরে খোঁজাখুঁজি করে ছাদে গিয়ে দানবাক্সগুলো তালা ভাঙা খালি অবস্থায় পাওয়া যায়। পরে সিসি ক্যামেরায় সামান্য কিছু ভিডিও ফুটেজে রোববার রাত সাড়ে ৪টার দিকে অপিরিচিত এক ব্যক্তি হাঁটাহাঁটি করছে দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই ছাদে উঠে নিচে নেমে দানবাক্স নিয়ে যায় এবং  সেগুলি ভেঙ্গে টাকা নিয়ে গেছে। খবর দেওয়া হলে পুলিশ মন্দিরে এসে  চুরির ব্যপারে খোঁজখবর নিয়েছে।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর আমানউল্যাহ জানান, এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া পুলিশ অভিযুক্ত চোরকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)