Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২০ মাস আগে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১০:৫০ এ এম
২০ মাস আগে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, আটক ৪

উদ্ধারকৃত ইজিবাইক ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের চাঁচড়া দারোগার মোড় এলাকা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক দীর্ঘ ২০ মাস পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। গত বুধবার গভীর রাতে শহরের উপশহর ক্লাব মোড় এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটকরা হলেন—যশোর শহরের শংকরপুর বাসটার্মিনাল এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুল বাতেন, আব্দুর রহিমের ছেলে সজীব, মৃত মোশারফ উদ্দিনের ছেলে সোহাগ ও সৈয়দ নূর ইসলামের ছেলে টিপু জামান।

পুলিশ জানায়, চাঁচড়া এলাকার বাসিন্দা আবু হানিফ ২০২৪ সালের ২৩ অক্টোবর রাতে তার ‘ডলফিন’ ব্র্যান্ডের ইজিবাইকটি ভাড়া বাসার ভেতরে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে উঠে দেখেন ইজিবাইকটি চুরি হয়ে গেছে। এই ঘটনায় তিনি যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চাঁচড়া পুলিশ ফাঁড়ি। গত বুধবার রাতে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মিজবা উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ক্লাব মোড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধারসহ এই চারজনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)