Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল পোস্ট ও চাঁদা দাবির অভিযোগে নারীর বিরুদ্ধে আর এক নারীর  আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৭:৪২ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল পোস্ট ও চাঁদা দাবির অভিযোগে নারীর বিরুদ্ধে আর এক নারীর  আদালতে মামলা

যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছবি: ফাইল

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি, চাঁদা দাবি ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার  অভিযোগে সোনালী আক্তার স্মৃতি নামে এক নারীর বিরুদ্ধে রোববার যশোর আদালতে মামলা হয়েছে। শহরের রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা চাঁদনী ইসলাম সোহাগী নামে ভুক্তভোগী নারী বাদী হয়ে  এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন। আসামি সোনালী আক্তার স্মৃতি একই এলাকার আল আমিনের স্ত্রী ও খোকনের মেয়ে।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি সোনালী আক্তার স্মৃতি ভুক্তভোগী নারীর স্বামীর সাবেক স্ত্রী। স্মৃতিকে তালাক দেয়ার পর তাকে  বিয়ে করেছিল তার স্বামী। স্মৃতি বর্তমানে অন্যের ঘরে সংসার করছে। পূর্ব শত্রুতার জের ধরে স্মৃতি মাঝেমধ্যেই তার স্বামীর ফেসবুক আইডিতে অশ্লীল কথাবার্তা লিখে পাঠায়। এরপর আসামি স্মৃতি ভুক্তভোগী নারীর ছবি এডিট করে অশ্লীল ছবি বানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। বিষয়টি জানার পরে ভুক্তভোগী নারী আসামিকে এ কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলে লাখ টাকা চাঁদা দাবি করে। এ হেন কর্মকাণ্ডে ভুক্তভোগী নারীর সামাজিক মান সম্মানহানি হওয়ায় তিনি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। থানা কর্তৃপক্ষ অভিযোগটি  মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)