Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে মানবাধিকার, বাকস্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০৭:৩২ পিএম
যশোরে মানবাধিকার, বাকস্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাগরিকদের মানবাধিকার, বাকস্বাধীনতা, ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে একটি অর্ধদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

নাগরিকদের মানবাধিকার, বাকস্বাধীনতা, ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে একটি অর্ধদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) শহরের জেস টাওয়ারে অবস্থিত 'ক্যাফে ডে লাইট'-এ সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে যুব অধিকারকর্মী, কনটেন্ট নির্মাতা, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকর্মীসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক ও জেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন প্রশিক্ষক হরিদাস বিশ্বাস এবং প্রশিক্ষক হামিদা হিমু। এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বুশরা আফরোজ।

প্রশিক্ষক হরিদাস বিশ্বাসের সমন্বয়ে অংশগ্রহণকারীদের পরিচয় পর্বের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অংশগ্রহণকারীদের মধ্যে উপকারভোগী তথ্যফরম ও প্রাক-মূল্যায়ন ফরম বিতরণ করা হয়। স্বাধীনতা প্রকল্প সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পর প্রশিক্ষক হামিদা হিমু মূল আলোচনার সূচনা করেন।

কর্মশালায় মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য, অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য (হেট স্পিচ) সম্পর্কে মৌলিক ধারণা এবং তথ্য যাচাইয়ের (ফ্যাক্ট-চেকিং) বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালার সেশন প্রসঙ্গে অংশগ্রহণকারী যুব অধিকারকর্মী এস এ সিয়াম বলেন, "যেসব প্রশ্ন আমি পরে জিজ্ঞেস করব বলে লিখে রেখেছিলাম, প্রশিক্ষক হামিদা হিমু আপুর বক্তব্যেই সেগুলোর উত্তর উঠে এসেছে। ফলে প্রশ্নোত্তর পর্বে আমার আর নতুন কোনো প্রশ্ন করার প্রয়োজন হয়নি।"

পরবর্তী সেশনে প্রশিক্ষক হরিদাস বিশ্বাস ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা এবং প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অনলাইন জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।

কর্মশালার সমাপনী অনুভূতি ব্যক্ত করে অংশগ্রহণকারী কনটেন্ট নির্মাতা মদিনা আক্তার মৌ বলেন, "দিনব্যাপী আলোচনার পর শেষ পর্বের প্রাণবন্ত ও রসবোধপূর্ণ উপস্থাপনা আমাদের মাঝে নতুন উদ্দীপনা জুগিয়েছে।"

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মূলত নাগরিকদের মানবাধিকার সুরক্ষা, তথ্য সচেতনতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)