প্রেসবিজ্ঞপ্তি
অসহ্য গরমে বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তি দিতে উপশহর (বি-ব্লক) কমিউনিটি শরবত বিতরণ করে। ছবি: ধ্রুব নিউজ
তীব্র তাপদাহ ও অসহ্য গরমে বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তি দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন "উপশহর (বি-ব্লক) কমিউনিটি"। সংগঠনের একঝাঁক তরুণ ও যুবকের উদ্যোগে স্থানীয় উপশহর বি-ব্লক এলাকায় দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ পানি ও লেবুর শরবত বিতরণ কর্মসূচি পালন করা হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন রুবেল জানান, চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। আগামীতেও জনস্বার্থে আমাদের এই সামাজিক ও মানবিক সেবাধর্মী কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবিক এই কর্মসূচি পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক শাহজালাল রনি ও যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রুপম। এছাড়া সংগঠনের সদস্য শামীম আহমেদ, রাজ, সজল, বাপ্পি, লিমন, শাওন, সাদ্দাম, ইমরান ও রাকিবসহ স্থানীয় তরুণ সমাজকর্মীরা কর্মসূচিতে উপস্থিত থেকে শরবত বিতরণে সরাসরি অংশ নেন।