Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে ১ একর ৬৪ শতক সরকারি খাস জমি দখলমুক্ত

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৯:৩৬ পিএম
অভয়নগরে ১ একর ৬৪ শতক সরকারি খাস জমি দখলমুক্ত

ছবি: সংগৃহীত

অভয়নগর উপজেলায় অবৈধ দখলদারদের হাত থেকে ১ একর ৬৪ শতক সরকারি খাস জমি দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার মহাকাল ইউনিয়নের বনগ্রাম মৌজায় এক অভিযানে ওই জমি উদ্ধার করা হয়। ভূমি অফিস সূত্রে জানা গেছে, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে ওই অভিযান চালানো হয়।

অভিযানে ২৮২১ নং দাগের ১ দশমিক ০০ একর পুকুর শ্রেণির জমি, ২৮২৯ নং দাগের ০ দশমিক ৩২ একর বাস্তু শ্রেণির জমি এবং ২৬৯২ নং দাগের ০ দশমিক ৩২ একর ধানি শ্রেণির জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১ একর ৬৪ শতক জমিতে সরকারের মালিকানা নিশ্চিত করতে সাইনবোর্ড বসানো হয়েছে প্রশাসনের পক্ষে। অভিযানে নেতৃত্ব দেন অভয়নগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। তিনি বলেন, LST-১৪০৯/২০১৬ নং মামলায় সরকারের পক্ষে রায় পাওয়ার পরই এ জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)