Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জামায়াতের রুকন সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষণা

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৯:৪৯ পিএম
জামায়াতের রুকন সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষণা

গোলাম রসুল, এমপি। ছবি: ধ্রুব নিউজ

বাঘারপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামির রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যশোর জেলা আমির গোলাম রসুল, এমপি।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল জব্বার।

সম্মেলনে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার রুকনরা উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ন্যায়ভিত্তিক সমাজ গঠন, জনসেবামূলক কার্যক্রম বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রসুল বলেন, “জনগণের ভোট ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজে ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান, তাই জনগণের সেবা নিশ্চিত করতে যোগ্য ও সৎ প্রার্থীদের নির্বাচিত করা জরুরি। জামায়াতে ইসলামি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও জনগণের পাশে থাকবে।”

সম্মেলনে আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গোলাম কুদ্দুস এবং ভাইস চেয়ারম্যান পদে আব্দুল আলিমের নাম ঘোষণা করা হয়।

ইউনিয়ন পর্যায়ে জহুরপুর ইউনিয়নে আসাদুজ্জামান, বন্দবিলা ইউনিয়নে হাফেজ মাওলানা হাফিজুর রহমান, ধলগ্রাম ইউনিয়নে কামরুজ্জামান মিঠু, দোহাকুলা ইউনিয়নে জিল্লুর রহমান, দরাজহাট ইউনিয়নে মাহবুবুর রহমান, বাসুয়াড়ী ইউনিয়নে মাওলানা তবিবুর রহমান, জামদিয়া ইউনিয়নে মোহা. রবিউল ইসলাম এবং বাঘারপাড়া পৌরসভায় মতিউর রহমানের নাম চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)